ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কুরআন তিলাওয়াত শিখুন — সম্পূর্ণ ফ্রিতে।
👥 সীমিত আসন · 🕙 রাত ১০টা – ১১টা · 🗓️ ৩২টি ক্লাস, প্রতিদিন ১ ঘণ্টা করে
এই কোর্সটি আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবে। আপনি আরবি হরফ একেবারেই না চিনলেও, অথবা কিছুটা তাজবীদ জানলেও — এই কোর্স আপনাকে সহীহ শুদ্ধভাবে কুরআন পড়ার জন্য প্রয়োজনীয় সবকিছু শেখাবে, ইনশাআল্লাহ।
পার্ট ১ — কায়দা (মূল নিয়মকানুন)
পার্ট ২ — ব্যবহারিক অনুশীলন
ক্লাসগুলো Zoom এর মাধ্যমে লাইভ নেওয়া হবে, প্রতিদিন ১ ঘণ্টা করে। অনুগ্রহ করে আগে থেকেই গুগল প্লে স্টোর থেকে Zoom অ্যাপ ডাউনলোড করে রাখুন, এবং কোর্স সংক্রান্ত আপডেটের জন্য একটি সচল WhatsApp অ্যাকাউন্ট রাখুন।
উস্তাযের সাথে পরামর্শ করে সপ্তাহে সর্বোচ্চ একদিন ছুটি থাকতে পারে।
এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, একজন যোগ্য উস্তাযের মাধ্যমে পরিচালিত এবং পেইড Zoom ভার্সনে অনুষ্ঠিত হবে — এর পুরো খরচ বহন করছে ইলমহাব একাডেমি, একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। এখানে কোনো লুকানো শর্ত নেই — আমরা মনে করি একজন যোগ্য শিক্ষকের কাছে শেখার সুযোগ একটি বড় নিয়ামত, যা সবার সাথে বিনামূল্যে ভাগ করে নেওয়া উচিত।
🏆 চূড়ান্ত মূল্যায়নে সেরা ৩ জন পাবেন পুরস্কার
🎯 সর্বোচ্চ উপস্থিতির জন্য আরও ৩ জন পাবেন পুরস্কার
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01999523609 (WhatsApp)

প্রধান শিক্ষক, ফরজে আইন বিভাগ। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. মাদ্রাসা।
আমাদের এই কোর্সটিতে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে আ্যডভান্স লেভেল পর্যন্ত দেখানো হবে। তাই যিনি একেবারেই পারেন না, তিনিও পূর্ণাঙ্গ তাজওইদ শিখার সুযোগ পেয়ে যাচ্ছেন।
কুরআন সাহীহ করে পড়তে যতগুলো কায়দা জানার প্রয়োজন সবগুলো কাভার করা হবে ইনশা'আল্লাহ।
আমাদের এই কোর্সটিতে একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে আ্যডভান্স লেভেল পর্যন্ত দেখানো হবে। তাই যিনি একেবারেই পারেন না, তিনিও পূর্ণাঙ্গ তাজওইদ শিখার সুযোগ পেয়ে যাচ্ছেন।
আমাদের এই গ্রুপের দ্বারা বর্তমানে ৩ টি কোর্স পরিচালনা হয়ঃ
এসো তাজবীদ শিখি।
এসো সিফাত শিখি।
৩০ তম পারার নাজেরাহ কোর্স।
যারা বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না, দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষী যে কেউ বিশেষত কলেজ/ইউনিভার্সিটি পড়ুয়া জেনারেল শিক্ষিত ভাই/বোনদের জন্য কোর্সটি সাজানো হয়েছে। যেখানে মাত্র ৪০টি লাইভ ক্লাসে কুরআন দেখে সহিহ শুদ্ধ করে পড়ার সকল নিয়ম শেখানো হবে ইন শা আল্লাহ।
ক্লাস ZOOM meeting app এর মাধ্যমে নেয়া হবে। সবাইকে গুগুল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করার অনুরোধ রইলো। এবং অবশ্যই আপনার একটি WhatsApp একাউন্ট থাকতে হবে।
কোর্সটি প্রথম একবছর ধরে সম্পূর্ণ ফ্রি ছিলো। তবে আমরা দেখেছি অনেক ভাই ভর্তি হয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না; সমাধান হিসেবে বিজ্ঞজনেরা বলেছেন ভর্তির সময় আ্যডমিশন ফি বাবদ ২০০/- ধার্য করলে উপস্থিতি বাড়তে পারে। তাই সিফাত ও তাজবীদ এর ব্যাচে আ্যডমিশন ফি ২০০ টাকা ধার্য করা হলো। ক্লাসে উপস্থিতি ৯০% হলে আ্যডমিশন ফি ফেরত নেবার সুযোগ আছে ইনশাআল্লাহ।
( পুরো ব্যাপারটি বুঝার জন্য এই লিংকটি ক্লিক করুন
https://www.facebook.com/groups/LearnTajbeed/permalink/2964434643825031/)
মাখরাজ, মাদ, হারাকাত, গুন্নাহ এবং অন্যান্য কায়দা জানার পরেও যখন দেখবেন তেলোয়াত এখনো সুন্দর হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার উচ্চারণে সীফাতের ঘাটতি আছে। নিঃসন্দেহে এই কোর্সটি আপনারই জন্য।
আমাদের অনলাইন কোর্স গুলো মূলত পুরুষদের জন্য (পরবর্তীতে মেয়েদের জন্য সতন্ত্র গ্রুপ +মহিলা উস্তাযা+ পরিপূর্ণ পর্দা রক্ষা করে ভবিষ্যতে কোর্সের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।)
যদি আপনাদের পরিবারের মেয়েদের এই গ্রুপের ক্লাস গুলো করার খুব প্রয়োজন থাকে,সেক্ষেত্রে মেয়েরা তাদের মাহরাম পুরুষ ( বাবা/ছেলে/পুত্র/ স্বামী) এর মাধ্যমে ফর্ম ফিল আপ করবে, পুরুষদের whatsapp+ zoom একাউন্ট এর মাধ্যমে ক্লাস করতে পারবে।
এক্ষেত্রে যে বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবেঃ
ক্লাসে মেয়েরা সরাসরি কথা/ কোনো প্রশ্ন করতে পারবে না।
ক্লাসে তাদের কোনো প্রশ্ন থাকলে, তারা তাদের মাহরাম পুরুষদের মাধ্যমে করবে।
whatsapp+ zoom account গুলোতে অবশ্যই মাহরাম পুরুষদের নাম ব্যাবহার করতে হবে।
whatsapp গ্রুপ এ মেয়েরা পড়া দিতে পারবে না।
( উপরোক্ত শর্তগুলো মেনে তাকে ক্লাস করতে হবে।অন্যথায় তাকে ক্লাস করার সুযোগ দেয়া হবে না।
আমরা এখানে একটি ফিতনা মুক্ত পরিবেশ চাই, আমাদের সীমাবদ্ধতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
স্মার্টফোন অথবা পিসি
ভর্তি শুরু ০১ August, ২০২৬
ভর্তি শেষ ০৮ August, ২০২৬
ব্যাচ শুরু ০১ August, ২০২৬
ব্যাচ শেষ ৩০ September, ২০২৬
১,৫০০টাকা ০টাকা
কোর্সটি করছেন
৩০০০ জনসময়সীমা
৩২লেসন
৩২ লেসনপরীক্ষা
১ পরীক্ষাকোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুন: +৮৮০১৯৯৯৫২৩৬০৯