🎓Admission

Let's Learn Sifat - 11

আসসালামু আলাইকুম,


আগামী ১ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে কুরআন সাহীহ ভাবে শিখার এডভান্স কোর্স "এসো সিফাত শিখি" এর ১১ তম ব্যাচ চালু হতে যাচ্ছে ইন শা আল্লাহ। 


(সময়ঃ রাত ৯ঃ৩০ থেকে ১০ঃ৩০)


[এই কোর্সটি কাদের জন্য ?]


মাখরাজ, মাদ, হারাকাত, গুন্নাহ এবং অন্যান্য কায়দা জানার পরেও যখন দেখবেন তেলোয়াত এখনো সুন্দর হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার উচ্চারণে সিফাতের ঘাটতি আছে। নিঃসন্দেহে এই কোর্সটি আপনারই জন্য।


[এই কোর্সে কী শেখানো হবে ?]


- মাখরাজের নিয়ে অনেক বিস্তারিত আলোচোনা হবে।

- সিফাতের নাম, কাজ, এবং প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

- প্রত্যেকটি হরফের সাথে সংশ্লিষ্ট সিফাতের ব্যাপারে শিক্ষার্থীকে পারদর্শী করে তোলা হবে।

- তারপর মশকের মাধ্যমে সিফাতগুলোর বাস্তবিক প্রয়োগ শিখানো হবে।


[যা শিখানো হবে নাঃ]


এই কোর্সে কোনো কায়দার (যেমনঃ হারাকাত, মাদ্দ, ইখফা, ইদগাম, হামযাতুল ওয়াচল, নুনে কুতনী ইত্যাদি) আলোচনা থাকবে না। যাদের কায়দা শিখার প্রয়োজন তারা দয়া করে আমাদের ''এসো তাজবীদ শিখি" ব্যাচে অংশগ্রহণ করার অনুরোধ রইলো।


[কারা এই কোর্সটিতে অংশ নিতে পারবেন ?]


- মাখরাজ এবং কায়দা সম্পর্কে ধারনা থাকলে এই কোর্সটি করা যাবে ইনশা'আল্লাহ।

- যারা হাফেজ অথবা আলেম তাদের জন্য এই কোর্সটি খুব উপকারী হবে ইনশা'আল্লাহ।


[কোর্সটি কি পেইড ?]


কোর্সটি পুর্বে সম্পূর্ণ ফ্রি ছিলো। তবে আমরা দেখেছি অনেক ভাই ভর্তি হয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না; সমাধান হিসেবে বিজ্ঞজনেরা বলেছেন ভর্তির সময় আ্যডমিশন ফি বাবদ ২৯০/- ধার্য করলে উপস্থিতি বাড়তে পারে। তাই আ্যডমিশন ফি ২৯০/- টাকা ধার্য করা হয়েছে , তবে যারা ৯০% উপস্থিত থাকবেন, তাদের পুরো টাকা রিফান্ড দেওয়া হবে ইনশা আল্লাহ।


[কোর্স শেষে কি থাকছে ?]


কোর্স শেষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানে প্রথম ৩ জন বিজয়ীকে হাদিয়া দেওয়া হবে ইনশা আল্লাহ। এছাড়া সর্বোচ্চ উপস্থিতির উপর ভিত্তি করেও ৩ জন কে হাদিয়া দেওয়া হবে।


[ক্লাস কিভাবে হবে ?]


১ এপ্রিল, ২০২৬ রাত ৯ঃ৩০ থেকে ক্লাস শুরু হবে ইনশা'আল্লাহ। ক্লাস ZOOM meeting app এর মাধ্যমে নেয়া হবে। সবাইকে গুগুল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করার অনুরোধ রইলো। এবং অবশ্যই আপনার একটি WhatsApp একাউন্ট থাকতে হবে।


[মোট কয়টি ক্লাস ?]


মোট ক্লাসের সংখ্যা ৩৬ টি। প্রতিটা ক্লাসের সময় ১ ঘন্টা।

ক্লাস প্রতিদিন হবে। উস্তাযের সাথে পরামর্শ করে সপ্তাহে সর্বোচ্চ একদিন ছুটি থাকতে পারে। 


যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: 01999523609 (WhatsApp):



Course Instructor

Maulana Qari Abdur Rahman (Hafizahullah)

Former Muallim Trainer Dawatul Haq Nurani Muallim Training Course

Content Preview

Frequently Asked Questions

Required for class

Internet connection (WiFi or mobile internet)

Smartphone or PC

Live Course

Batch start

Batch end

0Taka

Enrolled

2000 Persons

Duration

36 hours

Lessons

36 Lessons

Exams

1 Exams

For more information about the course

Call Now: +8801999523609