ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
আসসালামু আলাইকুম,
আগামী ১ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে কুরআন সাহীহ ভাবে শিখার এডভান্স কোর্স "এসো সিফাত শিখি" এর ১১ তম ব্যাচ চালু হতে যাচ্ছে ইন শা আল্লাহ।
(সময়ঃ রাত ৯ঃ৩০ থেকে ১০ঃ৩০)
[এই কোর্সটি কাদের জন্য ?]
মাখরাজ, মাদ, হারাকাত, গুন্নাহ এবং অন্যান্য কায়দা জানার পরেও যখন দেখবেন তেলোয়াত এখনো সুন্দর হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার উচ্চারণে সিফাতের ঘাটতি আছে। নিঃসন্দেহে এই কোর্সটি আপনারই জন্য।
[এই কোর্সে কী শেখানো হবে ?]
- মাখরাজের নিয়ে অনেক বিস্তারিত আলোচোনা হবে।
- সিফাতের নাম, কাজ, এবং প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
- প্রত্যেকটি হরফের সাথে সংশ্লিষ্ট সিফাতের ব্যাপারে শিক্ষার্থীকে পারদর্শী করে তোলা হবে।
- তারপর মশকের মাধ্যমে সিফাতগুলোর বাস্তবিক প্রয়োগ শিখানো হবে।
[যা শিখানো হবে নাঃ]
এই কোর্সে কোনো কায়দার (যেমনঃ হারাকাত, মাদ্দ, ইখফা, ইদগাম, হামযাতুল ওয়াচল, নুনে কুতনী ইত্যাদি) আলোচনা থাকবে না। যাদের কায়দা শিখার প্রয়োজন তারা দয়া করে আমাদের ''এসো তাজবীদ শিখি" ব্যাচে অংশগ্রহণ করার অনুরোধ রইলো।
[কারা এই কোর্সটিতে অংশ নিতে পারবেন ?]
- মাখরাজ এবং কায়দা সম্পর্কে ধারনা থাকলে এই কোর্সটি করা যাবে ইনশা'আল্লাহ।
- যারা হাফেজ অথবা আলেম তাদের জন্য এই কোর্সটি খুব উপকারী হবে ইনশা'আল্লাহ।
[কোর্সটি কি পেইড ?]
কোর্সটি পুর্বে সম্পূর্ণ ফ্রি ছিলো। তবে আমরা দেখেছি অনেক ভাই ভর্তি হয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না; সমাধান হিসেবে বিজ্ঞজনেরা বলেছেন ভর্তির সময় আ্যডমিশন ফি বাবদ ২৯০/- ধার্য করলে উপস্থিতি বাড়তে পারে। তাই আ্যডমিশন ফি ২৯০/- টাকা ধার্য করা হয়েছে , তবে যারা ৯০% উপস্থিত থাকবেন, তাদের পুরো টাকা রিফান্ড দেওয়া হবে ইনশা আল্লাহ।
[কোর্স শেষে কি থাকছে ?]
কোর্স শেষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানে প্রথম ৩ জন বিজয়ীকে হাদিয়া দেওয়া হবে ইনশা আল্লাহ। এছাড়া সর্বোচ্চ উপস্থিতির উপর ভিত্তি করেও ৩ জন কে হাদিয়া দেওয়া হবে।
[ক্লাস কিভাবে হবে ?]
১ এপ্রিল, ২০২৬ রাত ৯ঃ৩০ থেকে ক্লাস শুরু হবে ইনশা'আল্লাহ। ক্লাস ZOOM meeting app এর মাধ্যমে নেয়া হবে। সবাইকে গুগুল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করার অনুরোধ রইলো। এবং অবশ্যই আপনার একটি WhatsApp একাউন্ট থাকতে হবে।
[মোট কয়টি ক্লাস ?]
মোট ক্লাসের সংখ্যা ৩৬ টি। প্রতিটা ক্লাসের সময় ১ ঘন্টা।
ক্লাস প্রতিদিন হবে। উস্তাযের সাথে পরামর্শ করে সপ্তাহে সর্বোচ্চ একদিন ছুটি থাকতে পারে।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: 01999523609 (WhatsApp):

সাবেক মুয়াল্লিম প্রশিক্ষক। দাওয়াতুল হক নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।
আমাদের এই গ্রুপের দ্বারা বর্তমানে ৩ টি কোর্স পরিচালনা হয়ঃ
এসো তাজবীদ শিখি।
এসো সিফাত শিখি।
৩০ তম পারার নাজেরাহ কোর্স।
যারা বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না, দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষী যে কেউ বিশেষত কলেজ/ইউনিভার্সিটি পড়ুয়া জেনারেল শিক্ষিত ভাই/বোনদের জন্য কোর্সটি সাজানো হয়েছে। যেখানে মাত্র ৪০টি লাইভ ক্লাসে কুরআন দেখে সহিহ শুদ্ধ করে পড়ার সকল নিয়ম শেখানো হবে ইন শা আল্লাহ।
ক্লাস ZOOM meeting app এর মাধ্যমে নেয়া হবে। সবাইকে গুগুল প্লে স্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করার অনুরোধ রইলো। এবং অবশ্যই আপনার একটি WhatsApp একাউন্ট থাকতে হবে।
কোর্সটি প্রথম একবছর ধরে সম্পূর্ণ ফ্রি ছিলো। তবে আমরা দেখেছি অনেক ভাই ভর্তি হয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না; সমাধান হিসেবে বিজ্ঞজনেরা বলেছেন ভর্তির সময় আ্যডমিশন ফি বাবদ ২০০/- ধার্য করলে উপস্থিতি বাড়তে পারে। তাই সিফাত ও তাজবীদ এর ব্যাচে আ্যডমিশন ফি ২০০ টাকা ধার্য করা হলো। ক্লাসে উপস্থিতি ৯০% হলে আ্যডমিশন ফি ফেরত নেবার সুযোগ আছে ইনশাআল্লাহ।
( পুরো ব্যাপারটি বুঝার জন্য এই লিংকটি ক্লিক করুন
https://www.facebook.com/groups/LearnTajbeed/permalink/2964434643825031/)
মাখরাজ, মাদ, হারাকাত, গুন্নাহ এবং অন্যান্য কায়দা জানার পরেও যখন দেখবেন তেলোয়াত এখনো সুন্দর হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার উচ্চারণে সীফাতের ঘাটতি আছে। নিঃসন্দেহে এই কোর্সটি আপনারই জন্য।
আমাদের অনলাইন কোর্স গুলো মূলত পুরুষদের জন্য (পরবর্তীতে মেয়েদের জন্য সতন্ত্র গ্রুপ +মহিলা উস্তাযা+ পরিপূর্ণ পর্দা রক্ষা করে ভবিষ্যতে কোর্সের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।)
যদি আপনাদের পরিবারের মেয়েদের এই গ্রুপের ক্লাস গুলো করার খুব প্রয়োজন থাকে,সেক্ষেত্রে মেয়েরা তাদের মাহরাম পুরুষ ( বাবা/ছেলে/পুত্র/ স্বামী) এর মাধ্যমে ফর্ম ফিল আপ করবে, পুরুষদের whatsapp+ zoom একাউন্ট এর মাধ্যমে ক্লাস করতে পারবে।
এক্ষেত্রে যে বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবেঃ
ক্লাসে মেয়েরা সরাসরি কথা/ কোনো প্রশ্ন করতে পারবে না।
ক্লাসে তাদের কোনো প্রশ্ন থাকলে, তারা তাদের মাহরাম পুরুষদের মাধ্যমে করবে।
whatsapp+ zoom account গুলোতে অবশ্যই মাহরাম পুরুষদের নাম ব্যাবহার করতে হবে।
whatsapp গ্রুপ এ মেয়েরা পড়া দিতে পারবে না।
( উপরোক্ত শর্তগুলো মেনে তাকে ক্লাস করতে হবে।অন্যথায় তাকে ক্লাস করার সুযোগ দেয়া হবে না।
আমরা এখানে একটি ফিতনা মুক্ত পরিবেশ চাই, আমাদের সীমাবদ্ধতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
স্মার্টফোন অথবা পিসি
ব্যাচ শুরু
ব্যাচ শেষ
০টাকা
কোর্সটি করছেন
২০০০ জনসময়সীমা
৩৬ hoursলেসন
৩৬ লেসনপরীক্ষা
১ পরীক্ষাকোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুন: +৮৮০১৯৯৯৫২৩৬০৯